মাধবপুরে ১০০ কেজি গাঁ*জা উদ্ধার, আ*টক ২
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৬ AM

মাধবপুরে ১০০ কেজি গাঁ*জা উদ্ধার, আ*টক ২

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১২/২০২৫ ০৩:১৩:৪৮ PM

মাধবপুরে ১০০ কেজি গাঁ*জা উদ্ধার, আ*টক ২


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে অভিনব কৌশলে পাচারকালে ট্রাকভর্তি খড়ের ভেতর থেকে ১০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপি'র একটি টহলদল ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের জগদীশপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহ হওয়ায় একটি পণ্যবাহী ট্রাককে সিগন্যাল দিয়ে থামানো হয়। জিজ্ঞাসাবাদে ট্রাকচালক গরুর খাবার হিসেবে খড় বহনের কথা জানালেও সন্দেহ হওয়ায় ট্রাকটি তল্লাশি করা হয়। তল্লাশিকালে খড়ের ভেতরে বস্তার মধ্যে বিশেষভাবে লুকানো অবস্থায় ১০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক দুজন হলেন- মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে মো. নজরুল ইসলাম (৩৭) ও কৃষ্ণপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে রহমত আলী (৪৩)।

আটকদের মাধবপুর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর কথা নিশ্চিত করেছেন মাধবপুর থানার ওসি মো. মাহাবুব মোর্শেদ খান।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে