মাধবপুরে ‘ যুবলীগের সহ-সভাপতি গ্রে*ফতার
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০২ PM

ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযান

মাধবপুরে ‘ যুবলীগের সহ-সভাপতি গ্রে*ফতার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১২/২০২৫ ০৯:৩৭:১৩ PM

মাধবপুরে ‘ যুবলীগের সহ-সভাপতি গ্রে*ফতার

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় যুবলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. ওয়াহেদ অলক তিনি নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যার পর মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর মুরশেদ খানের নেতৃত্বে উপজেলার নোয়াপাড়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নোয়াপাড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে মো. ওয়াহেদ অলককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. ওয়াহেদ অলক দীর্ঘদিন ধরে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুব মোরশেদ খান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে ধৃত আসামির সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ