সুনামগঞ্জ সী*মান্তে বি*স্ফোরক উদ্ধার
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ PM

সুনামগঞ্জ সী*মান্তে বি*স্ফোরক উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১২/২০২৫ ০২:৩২:৩৪ PM

সুনামগঞ্জ সী*মান্তে বি*স্ফোরক উদ্ধার


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ২৪টি ইলেকট্রিক ডেটোনেটর (বিস্ফোরক দ্রব্য) উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে চারাগাঁও বিওপির টহল দল অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।  

বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্তের মাইজহাটি এলাকায় পলিথিনে মোড়ানো এবং গাছের ডালপালা দিয়ে লুকানো অবস্থায় ডেটোনেটরগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত ডেটোনেটরগুলো উচ্চ ক্ষমতাসম্পন্ন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরিতে ব্যবহারযোগ্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। দেশে স্থিতিশীল পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য এসব বিস্ফোরক দ্রব্য সীমান্ত পথে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।’

সুনামগঞ্জ ব্যাটালিয়ন–২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, অভিযান বৃদ্ধি এবং সতর্ক অবস্থান বজায় রাখার ফলেই এই চোরাচালান ঠেকানো সম্ভব হয়েছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র ও বিস্ফোরকসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা বিস্ফোরক দ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

মাধবপুরে আ'গু'নে পু'ড়ে ছা'ই তিন দোকান, ক্ষ'তি প্রায় ২০ লাখ টাকা
কেন বেড়েছে শিশু নি'খোঁজের ঘটনা
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে