সুনামগঞ্জে বি এন পি নেতাকে যুবদল নেতার মারধর,বিচার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

সুনামগঞ্জে বি এন পি নেতাকে যুবদল নেতার মারধর,বিচার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১২/২০২৫ ০৬:৫৭:৪৮ অপরাহ্ন

সুনামগঞ্জে বি এন পি নেতাকে যুবদল নেতার মারধর,বিচার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

সংগৃহিত


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিএনপি নেতা মছলম আলীকে মারধরের করায় বিচারের দাবীতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা সদরের বিপ্লবী চত্বরে প্রায় ২ শতাধিক মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করে বিচার দাবী করে।এর পূর্বে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভোক্তভোগী বিএনপি নেতা।

মানববন্ধনে বক্তাগন বলেন,বিশ্বম্ভরপুর উপজেলার রাধানগর গ্রামের কামাল মিয়ার ছেলে যুবদল নেতা কয়েছ মিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলামের ছেলে মুক্তিখলা গ্রামের আরিফ রাব্বানী হিমেল একই উপজেলার ঘাগটিয়া গ্রামের আজমান আলীর ছেলে বিএনপি নেতা মছলম আলীকে গত ২৩ ডিসেম্বর মারধর করে গুরুত্ব আহত করে। পরে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এডে মছলম আলীকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবর্তিতে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা গ্রহন করে।

আইন সবার জন্য সমান তাই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করেন মানববন্ধনে অংশ গ্রহণকারী বক্তাগন।মানববন্ধন এ মারধরের শিকার মছলম আলীসহ গন্যমান্য ব্যক্তিগন বক্তব্য রাখেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী