সুনামগঞ্জে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগ বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ অনুষ্ঠান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

সুনামগঞ্জে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগ বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ অনুষ্ঠান

আমিনুল হক

প্রকাশিত: ২৭/১২/২০২৫ ০৪:০৩:১৮ অপরাহ্ন

সুনামগঞ্জে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগ বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ অনুষ্ঠান

নিজস্ব


বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলার সম্মানিত নবীন সদস্য বৃন্দের বরণ ও অবসারপ্রাপ্তদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে  ২৭ ডিসেম্বর (শনিবার) বেলা ৩টায় সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  সমর কুমার পাল,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তার, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির পৃষ্ঠপোষক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, অবসরপ্রাপ্ত ভূমি কল্যাণ সমিতির সভাপতি শওকত আলী, ভূমি কর্মকর্তা মিলি রানী । 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি কাজী শামসুল হুদা শোয়েল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। এ সময় বক্তারা বলেন,  ভূমি সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি কর্মকর্তাদের আরো জোড়ালো ভূমিকা রাখতে হবে। ভালো কাজ কম প্রকাশ হলেও,  ভালোর দিকে ধাবিত হতে হয়। দেশের কল্যাণে ভালো করতে হবে। 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী