ডেইলি স্টার ও প্রথম আলো অফিসে হাম*লার প্রতি*বাদে তাহিরপুরে সাংবাদিকদের মান*ববন্ধন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ PM

ডেইলি স্টার ও প্রথম আলো অফিসে হাম*লার প্রতি*বাদে তাহিরপুরে সাংবাদিকদের মান*ববন্ধন

জাহাঙ্গীর আলম ভূঁইয়া

প্রকাশিত: ২৭/১২/২০২৫ ০৯:২০:১৬ PM

ডেইলি স্টার ও প্রথম আলো অফিসে হাম*লার প্রতি*বাদে তাহিরপুরে সাংবাদিকদের মান*ববন্ধন

ছবি:সংগৃহীত


দ্য ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকার কার্যালয়ে সন্ত্রাসী হামলা এবং জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল কবীরের ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলা পরিষদের সামনে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে ঘটনার নিন্দা জানিয়ে একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি নরেন্দ্র নারায়ণ বৈশাখের সভাপতিত্বে এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলম সাব্বিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি কামাল হোসেন রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক ও এনটিভির ইউরোপ প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, আইন বিষয়ক সম্পাদক আব্দুল আলীম, দৈনিক জনকণ্ঠের তাহিরপুর উপজেলা প্রতিনিধি আবির হাসাব মানিক, দৈনিক বাংলা প্রতিনিধি আবুল কাসেম, কালবেলা তাহিরপুর উপজেলা প্রতিনিধি সৈকত হাসান, দৈনিক সংগ্রাম প্রতিনিধি তৌহিদুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি মনিরাজ শাহসহ স্থানীয় সচেতন মহলের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলা মতপ্রকাশের স্বাধীনতার জন্য গুরুতর হুমকি। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

মাধবপুরে আ'গু'নে পু'ড়ে ছা'ই তিন দোকান, ক্ষ'তি প্রায় ২০ লাখ টাকা
কেন বেড়েছে শিশু নি'খোঁজের ঘটনা
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে