সুনামগঞ্জের এসপি'র সাথে বিএনপির মনোনীত চার এমপি প্রার্থীর মতবিনিময়
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪৮ AM

সুনামগঞ্জের এসপি'র সাথে বিএনপির মনোনীত চার এমপি প্রার্থীর মতবিনিময়

জাহাঙ্গীর আলম ভূঁইয়া

প্রকাশিত: ২৭/১২/২০২৫ ১১:১১:০১ PM

সুনামগঞ্জের এসপি'র সাথে বিএনপির মনোনীত চার এমপি প্রার্থীর মতবিনিময়

ছবি:সংগৃহীত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ জেলার চারটি আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থীগণ।

শনিবার(২৭ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কায্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক, সুনামগঞ্জ ৩ আসনে কয়ছর এম আহমেদ, সুনামগঞ্জ ৪ এডভোকেট নুরুল ইসলাম নুরুল ও সুনামগঞ্জ ৫ আসনে কলিম উদ্দিন আহমেদ মিলন উপস্থিত ছিলেন। 
আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা,নির্বাচনী আচরণ বিধি মানা,নির্ভয়ে নিজেদের ভোট ভোটারগন নিজেরাই উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে দিতে পারে,লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, অবাদ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্য গুরুত্ব সহকারে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করার আহবান জানিয়েছেন বিএনপির এমপি প্রার্থীগন পুলিশ সুপারের কাছে।

বিএনপি প্রার্থীগন আশা করছেন ইতিহাস সবচেয়ে ভাল একটি নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে এবং সবচেয়ে বেশি আসন নিয়ে বিএনপি সরকার গঠন করবে। দীর্ঘদিন ধরে মানুষ ভোট দিতে অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে এবার বিএনপি কে বিপুল ভোটে বিজয়ী করবে বলে জানিয়েছেন এমপি প্রার্থীগন। এছাড়াও নির্বাচনী সকল নীতিমালা অনুযায়ী নির্বাচনের প্রচার প্রচারণা সহ সকল কার্যক্রম পরিচালিত করবেন বলে জানিয়েছেন।

জেলার সচেতন মহল বলছেন,নির্বাচন সুষ্ঠু সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ বাহিনী তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করলে এবং নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ নিলে নির্বাচনে কোনো সমস্যা হবে না।

এ সময় সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন জানান,নির্বাচন কমিশনের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে পুলিশ বাহিনী জড়িত রয়েছে। সে জন্য বিএনপি প্রার্থীগন সৌজন্য সাক্ষাৎ করে মতবিনিময় করছেন। 

পুলিশ সুপার আরও জানান,তারা (বিএনপি) শুধু নয় বিভিন্ন দল এসেছিলো। সবাই নির্বাচন সুষ্ঠু সুশৃঙ্খলভাবে উৎসব মুখর পরিবেশ করতে চায় আমাদের জানিয়েছেন তারা। নির্বাচনী সকল নিয়ম নীতি পালনে, আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করার আহবান জানিয়েছেন। 

নির্বাচন সুষ্ঠু সুশৃঙ্খল,নিরপেক্ষ ও উৎসব মুখর করতে আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন বলে সকল দলকে আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ