সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুফতি শহিদুল
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪৭ AM

সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুফতি শহিদুল

প্রকাশিত: ২৮/১২/২০২৫ ০১:২৬:২২ AM

সুনামগঞ্জ-৪  আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুফতি শহিদুল

ছবি:সংগৃহীত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল মাওলানা মুফতি শহিদুল ইসলাম পলাশী এমপি প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিশ্বম্ভপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল মতিন খান এর কার্যালয় থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় প্রবীণ শিক্ষক,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সভাপতি জিলাই মিয়া, সিনিয়র সভাপতি মাওলানা মাহফুজুর রহমান সজিব, সাধারণ সম্পাদক তানভির আহমদ,ইসলামী যুব আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি হাফিজ মাছুম আহমদ, শ্রমিক আন্দোলন সুনামগঞ্জের সহ সভাপতি আব্দুল গফুর,আব্দুর রশিদ,ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বম্ভপুর উপজেলা সভাপতি হাফিজ আবুহুরায়রা, ইসলামী শ্রমিক আন্দোলন বিশ্বম্ভপুর উপজেলা সভাপতি হারিছ উদ্দিন ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনসহ নেতাগন উপস্থিত ছিলেন।

এসময় মাওলানা মুফতি শহিদুল ইসলাম পলাশী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,প্রশাসন যেন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে, কোনো ভয়ভীতি না থাকে একেই সাথে নির্বাচনের পরিবেশ উৎসব মুখর হয় তার জন্য প্রশাসনের কাছে দাবী জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ