মাধবপুরে ডেভিল হান্ট ফেজ-২ এর অ ভি যা নে আ.লীগ নেতা গ্রে ফ তা র
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ PM

মাধবপুরে ডেভিল হান্ট ফেজ-২ এর অ ভি যা নে আ.লীগ নেতা গ্রে ফ তা র

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১২/২০২৫ ০৪:৪৪:৪৯ PM

মাধবপুরে ডেভিল হান্ট ফেজ-২ এর অ ভি যা নে আ.লীগ নেতা গ্রে ফ তা র

সংগৃহীত ছবি


হবিগঞ্জের মাধবপুরে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় অভিযান চালিয়ে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে মাধবপুর থানার এসআই মো: শাহনুর ইসলাম ও এসআই নাজমুল হাসান এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার জগদীশপুর বাজারে অভিযান চালিয়ে মো: আব্দুল আজিজ (৪৬) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেন। তিনি উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুরা গ্রামের মৃত আনছর আলীর  পুত্র ও জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুব মোরশেদ খান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আব্দুল আজিজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক