দীর্ঘ ১৭ বছর পর সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচন : ২০ ব্যবসায়ীর মনোনয়নপত্র দাখিল
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

দীর্ঘ ১৭ বছর পর সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচন : ২০ ব্যবসায়ীর মনোনয়নপত্র দাখিল

আমিনুল হক

প্রকাশিত: ২৮/১২/২০২৫ ০৯:৫৩:১১ অপরাহ্ন

দীর্ঘ ১৭ বছর পর সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচন : ২০ ব্যবসায়ীর মনোনয়নপত্র দাখিল

ছবি:সংগৃহীত


দীর্ঘ ১৭ বছর পর মামলা জটিলতার অবসান হলো সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের। তাই সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির  নির্বাচনকে কেন্দ্র করে জেলায় ব্যাবসায়ীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। রোববার সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ২০ জন ব্যবসায়ী প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার এস এম ইয়াসিন আরাফাত-এর কাছে  মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। মনোনয়ন দাখিলকারী ব্যবসায়ীরা হলেন, আলহাজ্ব সামছুল হক, আলহাজ্ব নূরুল হক, আবুল মনসুর মো. শওকত, জুয়েল মিয়া, এনাম আহমেদ, মোকাররম হোসেন, মো. খসরুল আলম, আবু সুফিয়ান, সুশান্ত রায়, আহমদ শাখাওয়াত সেলিম, নূরে আলম, আব্দুস সামাদ, আমিনুল ইসলাম সেলিম, মো. শফিকুল ইসলাম, সেলিম হায়দার।

মনোনয়ন দাখিল শেষে আলহাজ্ব সামছুল হক বলেন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সংগঠন, যা এফবিসিসিআইয়ের নিয়ন্ত্রণাধীন। মামলা জটিলতার কারণে দীর্ঘ ১৭ বছর এই চেম্বারে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তিনি আরও জানান, বর্তমানে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ৭৪৩ জন সদস্য রয়েছে। এর মধ্যে ২০ জন ডিরেক্টর এবং ৬৬ জন সাধারণ সদস্য থেকে নির্বাচনের মাধ্যমে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি ও দুইজন সহ-সভাপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে।

সামছুল হক আরো বলেন, বিগত সময়ে রাজনৈতিকীকরণের কারণে প্রকৃত ব্যবসায়ীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিলেন। আমরা রাজনৈতিক প্রভাবমুক্তভাবে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও জেলার ব্যবসা-বাণিজ্যের অগ্রগতিতে কাজ করতে চাই।  ভবিষ্যতে নির্বাচনের ধারাবাহিকতা বজায় রাখা হবে এবং ব্যক্তিগত স্বার্থে কোনো মামলা দিয়ে ব্যবসায়ীদের অগ্রগতি ব্যাহত করার উদ্দেশ্য আমাদের নেই। দীর্ঘ বিরতির পর নির্বাচন আয়োজনকে ঘিরে সুনামগঞ্জের ব্যবসায়ী মহলে আশার সঞ্চার হয়েছে ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী