হবিগঞ্জ-২ আসনে মনোনয়ন জমা দিলেন ৬ জন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ PM

হবিগঞ্জ-২ আসনে মনোনয়ন জমা দিলেন ৬ জন

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১২/২০২৫ ০২:৩৮:৫৫ PM

হবিগঞ্জ-২ আসনে মনোনয়ন জমা দিলেন ৬ জন

ছবি : সংগৃহীত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) নির্বাচনী এলাকায় ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে বিএনপির প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন বানিয়াচঙ্গে ও অন্য ৫ জন জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

জেলা প্রশাসক কার্যালয়ে দাখিল করা প্রার্থীরা হলেন- ইসলামী ৮ দলীয় জোটের প্রার্থী মাওলানা আব্দুল বাসিত আজাদ, জাতীয় পার্টির আব্দুল মোক্তাদির চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মো. নোমান আহমেদ সাদিক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর লোকমান আহমেদ তালুকদার এবং স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আফসার আহমেদ রূপক।

তাদের মধ্যে ডা. সাখাওয়াত হাসান জীবন ২০০৮ সালে ধানের শীষ নিয়ে নির্বাচন করেন। ইসলামী ৮ দলীয় জোটের প্রার্থী মাওলানা আব্দুল বাসিত আজাদ ২০১৮ সালে ধানের শীষ নিয়ে নির্বাচন করেন। স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আফসার আহমদ রূপক ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। বাকি ৩ জনের সংসদ নির্বাচন করার পূর্ব অভিজ্ঞতা নেই। 

বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী, ঢাকার হাতিরঝিল থানা জামায়াতের আমীর অ্যাডভোকেট জিল্লুর রহমান আযমী হবিগঞ্জ-২ আসনে মাঠ-ঘাট চষে বেড়িয়ে মনোনয়নপত্র ক্রয় করলেও শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে মনোনয়নপত্র জমা দেননি। জামায়াত জোটবদ্ধ নির্বাচনের কারণে খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদকে আসনটি ছেড়ে দিয়েছে। 

অন্যদিকে, দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব আব্দুল্লাহ। তার পক্ষ থেকে কয়েকজন অনুসারী  নেতাকর্মী আব্দুল্লাহ'র নামে মনোনয়নপত্র ক্রয় করেছিলেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক