তাহিরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

তাহিরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

জাহাঙ্গীর আলম ভূঁইয়া

প্রকাশিত: ৩১/১২/২০২৫ ০৫:৩৮:৫৬ অপরাহ্ন

তাহিরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

ছবি:নিজস্ব


সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির কার্যালয়ে ৩০ পারা কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কায্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি সাবেক সহ সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান  আনিসুল হক ও উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়াসহ উপজেলা বিএনপি ও সহযোগিতা সংগঠনের নেতা কর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।

এসময় বিএনপি নেতা কর্মী ও সমর্থকগন জানান,মহান আল্লাহ যেন আমাদের অভিভাবক দলের চেয়ারপার্সন আপোষহীন নেত্রী তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সকল ভুল ত্রুটি কমা করে বেহেশতের মেহমান হিসেবে কবুল করেন। একেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মা হারানোর কষ্ট সহ্য করার শক্তি দান করুন,জিয়া পরিবারের ও বিএনপি পরিবারের সহ সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী