মাধবপুরে ডেভি*ল হা*ন্ট ফেজ-২ অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তা*র
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০২ PM

মাধবপুরে ডেভি*ল হা*ন্ট ফেজ-২ অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তা*র

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১২/২০২৫ ০৮:৩১:৪১ PM

মাধবপুরে ডেভি*ল হা*ন্ট ফেজ-২ অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তা*র

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল চন্দ্র দেব (৬০)-কে গ্রেপ্তার করেছে মাধবপুর থানা পুলিশ।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে মাধবপুর থানার এসআই মো. শাহানুরের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কালির বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত শ্যামল চন্দ্র দেব উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের মৃত প্রফুল্ল চন্দ্র দেবের ছেলে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব মোর্শেদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় শ্যামল চন্দ্র দেবের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে । 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ