ঘন কুয়াশায় স্থবির নৌপথ, সকালে স্বাভাবিক দৌলতদিয়া–পাটুরিয়া ফেরি চলাচল
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৫ AM

ঘন কুয়াশায় স্থবির নৌপথ, সকালে স্বাভাবিক দৌলতদিয়া–পাটুরিয়া ফেরি চলাচল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০১/২০২৬ ০৩:৩৬:২০ PM

ঘন কুয়াশায় স্থবির নৌপথ, সকালে স্বাভাবিক দৌলতদিয়া–পাটুরিয়া ফেরি চলাচল

সংগৃহীত


ঘন কুয়াশার কারণে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া–পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।

ব্যস্ততম এই নৌরুটে হঠাৎ ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় আটকা পড়েছে। দ্রুত পারাপারের জন্য বর্তমানে ১৪টি ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পায় এবং নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। ফলে নৌপথের মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে।

তিনি আরও বলেন, সম্ভাব্য নৌদুর্ঘটনা এড়াতে নিরাপত্তার স্বার্থে ফেরিসহ সব ধরনের নৌযান রাত আড়াই টা থেকে চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি বিবেচনা করে শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক