গু লি তে প্রাণ গেল বি জি বি সদস্যের, পুলিশের ধারণা ‘আ ত্ম হ ত্যা’
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৬ AM

গু লি তে প্রাণ গেল বি জি বি সদস্যের, পুলিশের ধারণা ‘আ ত্ম হ ত্যা’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০১/২০২৬ ০৫:১২:৫৯ PM

গু লি তে প্রাণ গেল বি জি বি সদস্যের, পুলিশের ধারণা ‘আ ত্ম হ ত্যা’

সংগৃহিত


কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিজের ব্যবহৃত সরকারি রাইফেলের গুলিতে মো. নাসিম উদ্দীন (২৪) নামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগতরাত দেড়টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন উপজেলার গংগারহাট বিওপি ক্যাম্পে, তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম।নিহত বিজিবি সদস্য নাসিম উদ্দীন ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, বিজিবির সিপাহী নাসিম উদ্দিন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সীমান্তে টহলে যাওয়ার উদ্দেশে ইউনিফর্ম পরে নিজ দায়িত্বপ্রাপ্ত অস্ত্র গ্রহণ করেন। একপর্যায়ে তিনি ব্যারাকের পূর্বপাশে ক্যাম্পের বাউন্ডারির ভেতরে গিয়ে নিজের বুকে নিজেই গুলি করেন। গুলির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। পরে তাকে টেনে ব্যারাকের বারান্দায় নিয়ে আসা হয়, পরে সেখান থেকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম বলেন, ‘বিজিবির সদস্যর ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক