হতদরিদ্র মুসল্লিদের মাহফিলে যাওয়ার খরচ বহন করবেন ইতালি প্রবাসী শিপার মিয়া
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৭ AM

হতদরিদ্র মুসল্লিদের মাহফিলে যাওয়ার খরচ বহন করবেন ইতালি প্রবাসী শিপার মিয়া

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০১/২০২৬ ০৫:৩৯:০৮ PM

হতদরিদ্র মুসল্লিদের মাহফিলে যাওয়ার খরচ বহন করবেন ইতালি প্রবাসী শিপার মিয়া

ছবি:নিজস্ব


ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় আবেগ ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জগন্নাথপুর উপজেলার ৪নং ওয়ার্ডের বাসিন্দা ও ইতালি প্রবাসী শিপার মিয়া। আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী ফুলতলী সাহেব বাড়ির ঈসালে সওয়াব মাহফিলে যেতে ইচ্ছুক কিন্তু আর্থিক সংকটে থাকা মুসল্লিদের যাতায়াত খরচ ব্যক্তিগতভাবে বহন করার ঘোষণা দিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। শিপার মিয়া তার পোস্টে উল্লেখ করেন, জগন্নাথপুরের হাবিবপুর গ্রামবাসীসহ যারা আগামী ১৫ জানুয়ারি ফুলতলী সাহেবের মাহফিলে যাওয়ার প্রবল আগ্রহ রাখেন, কিন্তু যাতায়াত খরচ বহন করতে সক্ষম নন, তারা যেন তার সাথে যোগাযোগ করেন। তিনি সেসব ধর্মপ্রাণ মানুষের মাহফিলে যাওয়ার যাবতীয় খরচ বহন করবেন।

তার এই মানবিক ও ধর্মীয় উদ্যোগটি এলাকায় বেশ প্রশংসিত হচ্ছে। প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের কথা ভাবা এবং ধর্মীয় কাজে সহায়তার এই মানসিকতাকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয় সচেতন মহল।এ বিষয়ে স্থানীয়রা জানান, অনেক সাধারণ মানুষ অর্থাভাবে বড় বড় মাহফিলে যাতায়াত করতে পারেন না। শিপার মিয়ার এই উদ্যোগের ফলে অনেক দরিদ্র মানুষ নির্বিঘ্নে মাহফিলে অংশ নিতে পারবেন।


জৈন্তাবার্তা/সুলতানা