সুনামগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ AM

সুনামগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০১/২০২৬ ০৪:৩০:৪৪ PM

সুনামগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

নিজস্ব


"প্রযুক্তি ও মমতায়,কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়"এই প্রতিপাদ্য নিয়ে আত্ম- অনুসন্ধান বিষয়ক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকাল এগারোটায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই দিবসকে সামনে রেখে আত্ম- অনুসন্ধান বিষয়ক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব )  সমর কুমার পাল। সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়। জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা ডা. তানজিল হক'র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান চৌধুরী এবং গীতাপাঠ করেন অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতির সদস্য অনুকুল চন্দ্র।

বক্তব্য রাখেন, জাতীয় সমাজসেবা পরিষদের সদস্য নুরুর রব চৌধুরী, অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম গাজী, আরডিএস এর নির্বাহী পরিচালক মিজানুল হক সরকার, রিকশা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন, তৃণমূল প্রতিবন্ধী পুনর্বাসন সংগঠনের সভাপতি তাজুল ইসলাম, প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি নুর উদ্দিন প্রমুখ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা