হবিগঞ্জ- ২ আসনে ৬ প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ PM

হবিগঞ্জ- ২ আসনে ৬ প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০১/২০২৬ ০৮:১২:০০ PM

হবিগঞ্জ- ২ আসনে  ৬ প্রার্থীর  মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ছবি:সংগৃহীত


হবিগঞ্জ- ২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে মনোনয়ন দাখিল করেছিলেন ৬ প্রার্থী। তাদের মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।এদের মধ্যে বিএনপির প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন,  ইসলামী ৮ দলীয় জোটের প্রার্থী মাওলানা আব্দুল বাসিত আজাদ, জাতীয় পার্টির আব্দুল মোক্তাদির চৌধুরী।


মনোনয়ন বাতিলের মধ্যে-  বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মোঃ নোমান আহমেদ সাদিক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর লোকমান আহমেদ তালুকদার, স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আফসার আহমেদ রূপক।

স্বতন্ত্র প্রার্থী আফছার আহমদের মনোনয়নপত্রের সাথে দাখিল করা ১ শতাংশ ভোটার তালিকা অসম্পূর্ণ থাকায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

এছাড়া হলফনামায় মামলার তথ্য গোপন করায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনীত প্রার্থী লুকমান আহমদ তালুকদার এবং অসম্পূর্ণ আবেদন, অঙ্গীকারনামায় স্বাক্ষী না থাকা ও দলীয় অঙ্গীকার নামা দাখিল না করায় বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো. নোমান আহমদ সাদীকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা হয়।
হবিগঞ্জ  জেলা রিটার্নিং অফিসার জানান, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী আগামী ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক