সেতুর রেলিং ভেঙে ট্রাক নদীতে, চালকসহ নি হ ত ২
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৫ AM

সেতুর রেলিং ভেঙে ট্রাক নদীতে, চালকসহ নি হ ত ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৬ ০৩:৩৯:০৭ PM

সেতুর রেলিং ভেঙে ট্রাক নদীতে, চালকসহ নি হ ত ২

সংগৃহিত


ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়েছে। এ ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ঝিনাইদহ -কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে এ ঘটনা ঘটে।শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে যশোর থেকে একটি ডালবোঝাই ট্রাক পাবনা যাচ্ছিলো। রাত ১টার দিকে ট্রাকটি গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজের ওপর এলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। আজ রোববার (৪ জানুয়ারি) ভোরে মুবারক হোসেন ও সকাল ৮টার দিকে চালক সোহেল শেখের লাশ উদ্ধার করা হয়। তাদের বাড়ি পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামে।

শৈলকূপা থানার ওসি হুমায়ন কবির জানান, রাতে ঘটনা শোনার পর থেকেই উদ্ধার অভিযান চালানো হয়। ট্রাকের হেল্পার মুবারক হোসেনের লাশ উদ্ধার করা হয় ভোরের দিকে। এবং আজ সকালে চালকের লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক