বাড়িতে ঢুকে যুবককে গু লি করে হ ত্যা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

বাড়িতে ঢুকে যুবককে গু লি করে হ ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৬ ০৪:৩৯:০৮ অপরাহ্ন

বাড়িতে ঢুকে যুবককে গু লি করে হ ত্যা

সংগৃহিত


রাজশাহীর বাঘা উপজেলায় গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত একটার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত যুবক হলেন চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরের কালু মন্ডলের ছেলে সোহেল রানা (৩৫)। এ ঘটনায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল রানার স্ত্রী ও মেয়ে আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নিহত সোহেল রানার ভাই জানান, রাতে সোহেল রানা ও তার স্ত্রী ঘরের ভেতরে শুয়ে ছিলেন। এ সময় কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী বাড়ির টিনে একাধিকবার আঘাত করে বিকট শব্দ সৃষ্টি করে। এতে আশপাশের লোকজনের ঘুম ভেঙে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষজন ছোটাছুটি শুরু করলে সন্ত্রাসীরা হুমকি দিয়ে বলে, কেউ এগিয়ে এলে তাকে গুলি করা হবে।

পরে সন্ত্রাসীরা সোহেল রানার বাড়িতে ঢুকে পড়ে। এ সময় সোহেলের স্ত্রী স্বামীকে রক্ষা করার জন্য কাঁথা ও কম্বল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেন। তবে সন্ত্রাসীরা ঘরের টিন কেটে ভেতরে ঢুকে পরপর কয়েকটি গুলি ছোড়ে। গুলির একটি সোহেল রানার পেটে লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির আঘাতে তার স্ত্রী ও মেয়ে আহত হন।

এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (ওসি তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, ‘আগের একটি হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে রাতের আঁধারে সোহেল রানার বাড়িতে ঢুকে তাকে গুলি করে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী