ভিক্ষার টাকায় এমপি হওয়ার স্বপ্ন, যাচাইয়ে বাতিল মনোনয়ন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৫ AM

ভিক্ষার টাকায় এমপি হওয়ার স্বপ্ন, যাচাইয়ে বাতিল মনোনয়ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৬ ০৬:৪৪:৩৬ PM

ভিক্ষার টাকায় এমপি হওয়ার স্বপ্ন, যাচাইয়ে বাতিল মনোনয়ন

সংগৃহীত ছবি


ভিক্ষার টাকায় নির্বাচনী প্রস্তুতি নেওয়া ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আবুল মুনসুর ফকিরের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আরাফাত সিদ্দিকী। গত ২৯ ডিসেম্বর আবুল মুনসুর ফকির ওই কর্মকার্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র জমা দেন।তিনি উপজেলার বইলর ইউনিয়নের মঠবাড়ী গ্রামের বাসিন্দা। ওই এলাকার মরহুম চান মিয়ার ছেলে আবুল মুনসুর ফকিরের জীবিকা নির্বাহ হয় ভিক্ষাবৃত্তি ও সাধারণ মানুষের সহায়তায়।

কেন মনোনয়ন বাতিল করা হলো এমন প্রশ্নের জবাবে আবুল মুনসুর ফকির বলেন, ‘অনেক দিন ধরেই নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা থেকে আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি। সাধারণ ভোটাররাও দিয়েছেন আমাকে সমর্থন। ওই বিশ্বাস থেকেই স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। কিন্তু আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। এ বিষয়ে আমি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব।’

ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী আবুল মুনসুর ফকির প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের সমর্থন সঠিকভাবে উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তিনি চাইলে নিয়মানুযায়ী আপিল করতে পারবেন।’ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার সাদাতের মনোনয়নপত্রও বাতিল করা হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক