চুনারুঘাটে ২১ কেজি গাঁ*জাসহ মাদ*ক ব্যবসায়ী গ্রেফ*তার
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ PM

র‍্যাব-৯ এর অভি*যান

চুনারুঘাটে ২১ কেজি গাঁ*জাসহ মাদ*ক ব্যবসায়ী গ্রেফ*তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০১/২০২৬ ০৯:৪৬:১২ PM

চুনারুঘাটে ২১ কেজি গাঁ*জাসহ মাদ*ক ব্যবসায়ী গ্রেফ*তার

ছবি:সংগৃহীত


র‍্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ২১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-৯ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চুনারুঘাট থানাধীন সাদ্দাম বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় তারা জানতে পারে, গাজীপুর ইউনিয়নের হাফটার হাওর এলাকায় জালাল মিয়ার বসতঘরে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে।

খবর পেয়ে  আনুমানিক ১০টা ৫৫ মিনিটে র‍্যাবের দলটি ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে বাড়িতে তল্লাশি চালিয়ে নীল রঙের পলিথিনে খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম জালাল মিয়া (৪০)। তিনি চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের হাফটার হাওর এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত আব্দুল খালেক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল মিয়া স্বীকার করেন, তিনি বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি শেষে তাকে উদ্ধারকৃত আলামতসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক