হবিগঞ্জ-২ আসন ঐক্যবদ্ধ হয়ে মাঠে বড় দুই জোট
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ PM

হবিগঞ্জ-২ আসন ঐক্যবদ্ধ হয়ে মাঠে বড় দুই জোট

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০১/২০২৬ ০১:১৮:০৯ AM

হবিগঞ্জ-২ আসন  ঐক্যবদ্ধ হয়ে মাঠে  বড় দুই জোট

ছবি:সংগৃহীত


হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীককে জয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছেন বিএনপির প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন ও মনোনয়নবঞ্চিত কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব আব্দুল্লাসহ জমিয়তে উলামায়ে ইসলাম। অন্যদিকে দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদকে জয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছে খেলাফত, জামায়াত ও এনসিপি। 

সোমবার বানিয়াচংয়ে ডা. সাখাওয়াত হাসান জীবনের বাড়িতে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের যৌথ নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ ও জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা আব্দুল জলীল ইউসুফীর নেতৃত্বে দুই দলের স্থানীয় নেতাকর্মীরা সভায় মিলিত হয়ে ধানের শীষ প্রতীকে ডা. সাখাওয়াত হাসান জীবনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জনাব আলী কলেজ মাঠে দোয়া মাহফিলের আয়োজন করেন হবিগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত, দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব আব্দুল্লাপন্থী নেতাকর্মীরা। বিএনপি নেতা, বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ বশীর উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য দেন ডা. সাখাওয়াত হাসান জীবন ও আহমেদ আলী মুকিব আব্দুল্লা। 

এ সময় মুকিব আব্দুল্লা বলেন, মনোনয়ন পাওয়ার জন্য জীবন সাহেব এবং আমার মধ্যে প্রতিদ্ব›িদ্বতা ছিল। কিন্তু কোনো শত্রæতা ছিল না। সেজন্য এ নিয়ে কর্মীদের মধ্যে মারামারি-কাটাকাটি হয়নি। বরং কর্মীদের মূল্যায়ন বেড়েছে। দল জীবন সাহেবকে মনোনয়ন দিয়েছে। এখন দলের স্বার্থে তাঁকে নির্বাচিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মুনাফেকি করা যাবে না। 

আর ডা. জীবন তাঁর বক্তব্যে বলেন, আমরা ধানের শীষ প্রতীকের বাহক মাত্র। আজ আমি, আরেকদিন অন্য কেউ হয়তো এর বাহক হবে। ধানের শীষ প্রতীককে জয়ী করে বিএনপি ও তারেক রহমানকে এই আসনটি উপহার দিতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ওয়ার্ড এবং সেন্টার ভিত্তিক কাজ করতে হবে। 

অন্যদিকে সোমবার বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদকে জয়ী করার লক্ষ্যে বানিয়াচং উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল মুকিতের আহবানে খেলাফত মজলিস, জামায়াত ও এনসিপি’র যৌথ নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এনসিপি নেতা জীবন আহমেদ লিটন ও রিয়াজ উদ্দিনের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা সভায় শরীফখানী গ্রামে অনুষ্ঠিত এ সভায় অংশগ্রহণ করার কথা জানান। উপজেলা জামায়াতের আমীর খন্দকার তালেব উদ্দিনের নেতৃত্বে দলটির নেতাকর্মীরাও অংশগ্রহণ করার কথা জানা যায়। 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক