সুনামগঞ্জের তাহিরপুরে মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ AM

সুনামগঞ্জের তাহিরপুরে মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ

আমিনুল হক

প্রকাশিত: ০৭/০১/২০২৬ ০৫:০৮:৫৮ PM

সুনামগঞ্জের তাহিরপুরে মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ

নিজস্ব


সুনামগঞ্জ জেলার হাওরাঞ্চলে শিক্ষাব্যবস্হাকে উন্নীত করতে শিক্ষক অভিভাবক সকলকে এগিয়ে আসতে হবে। পিছিয়ে পড়া তাহিরপুর উপজেলার শিক্ষাব্যবস্হা উন্নীত না হলে একটি জনগোষ্ঠী ঝড়ে পড়বে। তাই তাহিরপুর উপজেলাকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নতে হবে।  সভায় বক্তারা এসব কথা বলেন।

তাহিরপুরে জেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষা উপলক্ষে পুরস্কার বিতরণ করা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। আজ বুধবার দুপুরে তাহিরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় হলরুমে শিক্ষার মানোন্নয়নে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তাহিরপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক। 

অনুষ্ঠানে ৩০ জন মেধাবী শিক্ষার্থী ও ৩০ জন শ্রেষ্ঠ শিক্ষক সনদ-ক্রেস্ট গ্রহণ করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সোলেমান মিয়া সভাপতিত্ব করেন। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনায়  বড়দল বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তামিমা ও গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বর্ণালী দাশ ঝরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন  সহকারী কমিশনার শাহরুখ আলম শান্তনু, হাজী জয়নাল আবেদীন মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মো. রুকন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য, রাজু আহমেদ রমজান প্রমুখ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা