মৌলভীবাজারসহ ২৪ জেলায় শৈত্যপ্রবাহ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:২৫ AM

মৌলভীবাজারসহ ২৪ জেলায় শৈত্যপ্রবাহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০১/২০২৬ ০২:১২:৫৮ PM

মৌলভীবাজারসহ ২৪ জেলায় শৈত্যপ্রবাহ


বৃহস্পতিবার ২৪ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে, যা অন্তত আরও কয়েক দিন স্থায়ী হওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর-রাজশাহী দুটি বিভাগই পুরোপুরি শৈত্যপ্রবাহের আওতায়। এর সঙ্গে যোগ হয়েছে গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া– সব মিলিয়ে ২৪ জেলা।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বুধবারের তুলনায় বৃহস্পতিবার শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এলাকার সংখ্যা কিছু কমেছে। আবার সর্বনিম্ন তাপমাত্রাও সামান্য বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এভাবে শৈত্যপ্রবাহ চলতে পারে কয়েক দিন। অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, এ মাসের অন্তত মাঝামাঝি পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে থাকবে। এ সময় এর বিস্তৃতি কমবেশি হতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় বৃহস্পতিবার শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এর পাশাপাশি আট জেলা, অর্থাৎ গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায়ও বয়ে গেছে শৈত্যপ্রবাহ। রংপুর ও রাজশাহী বিভাগে জেলার সংখ্যা ১৬। তাই সব মিলিয়ে বৃহস্পতিবার ২৪ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

গত বুধবার দেশের ৪৪ জেলায় শৈত্যপ্রবাহ ছিল। এর মধ্যে নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে, ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে, ২৭ ডিগ্রি সেলসিয়াস।

এই শৈত্যপ্রবাহ আর কয় দিন চলবে– এমন প্রশ্নের জবাবে শাহীনুল ইসলাম বলেন, আরও কয়েক দিন চলতে পারে। এতে নতুন নতুন জেলা যুক্ত হতে পারে, আবার কিছু জেলা বাদ পড়তে পারে। তবে শৈত্যপ্রবাহ দ্রুত যাচ্ছে না। এক সপ্তাহের বেশি সময় ধরে তা চলতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাস অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সে হিসাবে শৈত্যপ্রবাহটি আগামী সোমবার পর্যন্ত বিরাজ করতে পারে। এরপর এ শৈত্যপ্রবাহটি বিরাজ করবে কিনা, পরবর্তী সময়ে বোঝা যাবে। তবে বলা যাচ্ছে, শৈত্যপ্রবাহটি আরও কিছুদিন থাকবে।


জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু