ছাতক সিমেন্ট কোম্পানির দ্রুত উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হবে- শিল্প উপদেষ্টা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ AM

ছাতক সিমেন্ট কোম্পানির দ্রুত উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হবে- শিল্প উপদেষ্টা

আমিনুল হক

প্রকাশিত: ০৯/০১/২০২৬ ০৫:০৮:৪৮ PM

ছাতক সিমেন্ট কোম্পানির দ্রুত উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হবে-  শিল্প উপদেষ্টা

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানি পরিদর্শন করলেন শিল্প ও স্হানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ শুক্রবার বেলা ১২ টায় ছাতক সিমেন্ট কোম্পানি পরিদর্শন করেন। এ সময় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, 'ছাতক সিমেন্ট কোম্পানির বিদ্যমান ওয়েট প্রসেস পদ্ধতি থেকে ড্রাই প্রসেসে রূপান্তরের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হবে'। 

শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান আজ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় অবস্থিত ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড পরিদর্শনকালে এসব কথা বলেন।

এ সময় গণমাধ্যমের প্রশ্নের উত্তরে শিল্প উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থান আমাদের যে পথ দেখিয়েছে, সেই পথ অনুসরণ করেই আগামীর নির্বাচিত সরকার দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন শিল্পকারখানা স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে’-এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি আরো বলেন,  আমাদের  বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও গণভোট। 

পরিদর্শনকালে  উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী, শিল্প সচিব মো: ওবায়দুর রহমান, বিসিআইসি-এর চেয়ারম্যান মো: ফজলুর রহমান, এলজিইডির প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা,  জেলা প্রশাসক ড: মোহাম্মদ ইলিয়াস মিয়া,  অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান।

এবং ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুর রহমান।

বিসিআইসি-এর চেয়ারম্যান মো: ফজলুর রহমান বলেন, দ্রুতই এ মিলের উৎপাদন শুরু হবে। বিসিআইসি সে লক্ষ্যে কাজ করছে। 

এছাড়াও শিল্প মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

এর পূর্বে আজ সকালে উপদেষ্টা আদিলুর রহমান খান ছাতকে এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন  ঘূর্ণিঝড় আম্ফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পূনর্বাসন" শীর্ষক প্রকল্পের আওতায় ' ছাতক - কাটাখালী ' ভায়া দোয়ারাবাজার সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

বিকেল ৪টায় তিনি সুনামগঞ্জ শহরের কালেক্টরেট ভবনের সামনে নির্মিত জুলাই  স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পন ও শহীদের জন্য দোয়া করেন।




জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা