দাউদকান্দিতে বাসে ভ য়া ব হ অ গ্নি কা ণ্ড, নারী ও দুই শিশুসহ নি হ ত ৪
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

দাউদকান্দিতে বাসে ভ য়া ব হ অ গ্নি কা ণ্ড, নারী ও দুই শিশুসহ নি হ ত ৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০১/২০২৬ ০৬:৩১:০৯ অপরাহ্ন

দাউদকান্দিতে বাসে ভ য়া ব হ অ গ্নি কা ণ্ড, নারী ও দুই শিশুসহ নি হ ত ৪

সংগৃহীত ছবি


কুমিল্লার দাউদকান্দিতে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষের পর বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও দুটি শিশু রয়েছে। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি ইকবাল বলেন, ‘ত্রিমুখী সংঘর্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে পুরো বাসে আগুন লেগে যায়। এটা মোটরসাইকেলের জ্বালানির ট্যাংকার থেকে হতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।’তিনি আরও বলেন, ‘আগুন নিয়ন্ত্রণের পর এক নারী ও পুরুষ এবং দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী