ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সভা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ AM

ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সভা

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ১০/০১/২০২৬ ০১:৪৫:৪০ PM

ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সভা


সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা শুক্রবার রাত ৮টায় সংগঠনের অবস্থায়ী কার্যালয় পৌর শহরের মেহতাজ শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও সদস্য সচিব মো. খালেদ মিয়ার পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য লুৎফুর রহমান শাওন।

সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সাকির আমীন, প্রভাষক মোশাররফ হোসেন, লুৎফুর রহমান শাওন, মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল ও ফজল উদ্দিন।

এ সময় ছাতক উপজেলা প্রেসক্লাবেরর কার্যকরি কমিটি গঠনের লক্ষ্যে ২১ জানুয়ারির মধ্যে সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে আবেদনের আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি কাজী রেজাউল করিম রেজাকে আহ্বায়ক ও মো. খালেদ মিয়াকে সদস্য সচিব এবং সাকির আমীন, প্রভাষক মোশাররফ হোসেন, লুৎফুর রহমান শাওন, মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল ও ফজল উদ্দিনকে সদস্য করে ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা