মাধবপুরে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ PM

মাধবপুরে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০১/২০২৬ ০৩:৫৩:৫০ PM

মাধবপুরে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

নিজস্ব


মাধবপুরে উপজেলা পর্যায়ে মাধ্যমিক (স্কুল,মাদ্রাসা ও কারিগরি)  শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।শনিবার (১০ জানুয়ারী)  মাধবপুর উপজেলা সদরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার ফরিদা নাজমীন।বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম। 

উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অপরূপা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বাহার,দেবপুর হাইস্কুলের সিনিয়র শিক্ষক তাসাদ্দুক আহমেদ, ইটাখোলা মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিমাংশু রঞ্জন দেব,সৈয়দ সঈদ উদ্দীন হাইস্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান, জগদীশপুর যোগেশচন্দ্র হাইস্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আবিদ মিয়া, উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রৎ্ন শিক্ষক মোঃ শাহীন মিয়া,সৈয়দ সঈদ উদ্দীন হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্টানের প্রধান অতিথি ও সভাপতি শিক্ষকদের উদ্দেষ্যে দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।অনুষ্টানে উপজেলার ৩৬ টি শিক্ষা প্রতিষ্টান থেকে চারশতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।অনুষ্টান সঞ্চালনায় ছিলেন মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির সেক্রেটারি ফখরুজ্জামান ও প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শুভ্রা রাণী বিশ্বাস।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক