দলের ঐক্যের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মিজান চৌধুরী, বি এন পি তে স্বস্তি
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ AM

দলের ঐক্যের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মিজান চৌধুরী, বি এন পি তে স্বস্তি

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১০/০১/২০২৬ ০৫:২৪:৩৩ PM

দলের ঐক্যের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মিজান চৌধুরী, বি এন পি তে স্বস্তি

সংগৃহিত


ছাতক-দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন সুনামগঞ্জ-৫ (ছাতক দোয়ারা)আসনে  ধানের শীষের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান।বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। মনোনয়ন দৌড়ে শেষ পর্যন্ত দলের চূড়ান্ত মনোনয়ন পান কলিম উদ্দিন আহমদ মিলন।

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেছিলেন মিজান চৌধুরী। সে সময় মনোনয়ন বঞ্চিত হলেও ক্ষুব্ধ নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছিলেন কলিম উদ্দিন আহমদ মিলন। তবে এবারের নির্বাচনে পরিস্থিতি উল্টো হয়ে যায়—মনোনয়ন বঞ্চিত হন মিজান, আর দলীয় মনোনয়ন পান মিলন।

মনোনয়ন ঘোষণার পর সুনামগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিজান চৌধুরীর নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। গত ২৯ ডিসেম্বর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলে সেই গুঞ্জন বাস্তবে রূপ নেয়। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা ও বিভক্তির সৃষ্টি হয়।পরবর্তীতে নির্বাচন কমিশন কলিম উদ্দিন আহমদ মিলন ও মিজানুর রহমান চৌধুরী মিজানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলে সামাজিক যোগাযোগমাধ্যমে উভয় পক্ষের আলাদা আলাদা প্রচারণাও লক্ষ্য করা যায়।

এদিকে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা নির্ধারিত রয়েছে। এর আগেই দলের চেয়ারপারসন তারেক রহমানের অনুরোধে ধানের শীষের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন মিজান চৌধুরী। একাধিক দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে মিজানুর রহমান চৌধুরী বলেন,“দলের চেয়ারম্যান তারেক রহমান গুলশান কার্যালয়ে ডেকে আমাকে মনোনয়ন প্রত্যাহারের অনুরোধ জানান। তার নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে এবং দলের ঐক্য বজায় রাখতে দলের প্রতি আনুগত্য প্রদর্শন করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।”তার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উপজেলা বিএনপির একাধিক নেতৃবৃন্দ।এ বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন বলেন,“মিজান চৌধুরী বিএনপির নেতা, আমার ভাই। আমি আশাবাদী, তিনি খুব শিগগিরই দলের জন্য মাঠে নামবেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই।”


জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা