মানহানির অভিযোগে সাংবাদিকদের মামলা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ AM

মানহানির অভিযোগে সাংবাদিকদের মামলা

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১২/০১/২০২৬ ০১:০৯:৩৪ AM

মানহানির অভিযোগে  সাংবাদিকদের মামলা

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের ছাতকে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচারের অভিযোগ এনে আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে। ভুয়া তথ্য ও কুৎসা রটনার মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। 

রবিবার সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দৈনিক ঘোষণা ও দৈনিক জবাবদিহি’র ছাতক উপজেলা প্রতিনিধি মো. ফজল উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ছাতক পৌরশহরের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো. তানভির আহমেদ জাকির ও একই উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের গদারমহল গ্রামের বাসিন্দা আবদুস সালামকে মামলায় আসামি করা হয়েছে। 

জানা গেছে, গত ২৭ ডিসেম্বর আবদুস সালামের প্রত্যক্ষ সহযোগিতায় তানভির আহমেদ জাকির উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নামীয় ফেসবুক আইডি থেকে মামলার বাদী দৈনিক ঘোষণা ও দৈনিক জবাবদিহি’র ছাতক প্রতিনিধি মো. ফজল উদ্দিন এবং দৈনিক সমকাল, দৈনিক উত্তরপূর্ব ও নিউএজ’র ছাতক প্রতিনিধি শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামানের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর অপপ্রচার চালান। এতে সামাজিকভাবে তাদের সম্মানহানি হয়। 

মামলার বাদী ফজল উদ্দিন বলেন, মিথ্যা অভিযোগ এনে কোনো বক্তব্য বা অনুমতি ছাড়াই আমাদের ছবি ব্যবহার করে অভিযুক্তরা ফেসবুকে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর পোস্ট দিয়েছে। এতে সামাজিকভাবে আমাদেরকে হেয়প্রতিপন্ন করা হয়েছে এবং আমাদের পেশাগত মর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে আইনি প্রতিকার চেয়ে আদালতে মামলা দায়ের করেছি। 

এদিকে, আদালত মামলাটি আমলে নিয়ে ছাতক থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন মামলার আইনজীবী অ্যাডভোকেট আবুল ফজল মোহাম্মদ ফাহিম। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা