খালেদা জিয়ার স্মরণে মাধবপুরে সভা: গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের আহ্বান
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ PM

খালেদা জিয়ার স্মরণে মাধবপুরে সভা: গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের আহ্বান

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০১/২০২৬ ০৪:৩৯:১৬ PM

খালেদা জিয়ার স্মরণে মাধবপুরে সভা: গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের আহ্বান

নিজস্ব


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেশের গণতন্ত্রকামী মানুষের অবিসংবাদিত নেতা হিসেবে উল্লেখ করে তাঁর স্মরণে মাধবপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মাধবপুর উপজেলা কমান্ডের আয়োজনে সোমবার (১২ জানুয়ারী)  দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মোঃ শাহজাহান বলেন, বিগত আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে বেগম খালেদা জিয়ার ওপর নির্যাতন চালিয়েছে। তাঁর মতে, চিকিৎসা গ্রহণে বাধা সৃষ্টি করে এবং কারাবন্দি রেখে তাঁকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, উন্নয়ন ও রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বিএনপি আজও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী। দলের  চেয়ারম্যান তারেক রহমানকে আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত কাণ্ডারি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাঁর নেতৃত্বেই দেশ গণতন্ত্রের পথে ফিরবে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শনের আহ্বান জানান।সভায় সভাপতিত্ব করেন মাধবপুর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী দুলা মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহ্বায়ক গোলাম মোর্তজা রফিক। আরও বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির, বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জারু মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, ওসমান, আবু ছায়েদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা