জগন্নাথপুরে ওয়াজ মাহফিল, হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ AM

জগন্নাথপুরে ওয়াজ মাহফিল, হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০১/২০২৬ ১১:০৫:৩৪ PM

জগন্নাথপুরে ওয়াজ মাহফিল, হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


আন্তর্জাতিক সেবা সংস্থা মদীনাতুল খাইরী আল-ইসলামীর উদ্যোগে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামস্থ মদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে দিনব্যাপী ওয়াজ মাহফিল, হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতা, বৃত্তি প্রদান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান শায়খ মাওলানা ফয়েজ আহমদের সভাপতিত্বে এবং দারুল ফালাহ আইডিয়াল মাদ্রাসা, সুনামগঞ্জের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার ও শিক্ষা সচিব মাওলানা ফজলুর রহমানের যৌথ সঞ্চালনায় মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, শায়খুল হাদীস মাওলানা মুহসিনুল হাসান (ব্রাহ্মণবাড়িয়া), কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, হাফিজ মাওলানা সাইফুল্লাহ আনসারী, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, বাংলাদেশ খেলাফত মজলিস আরব আমিরাত শাখার সহ-সভাপতি আলহাজ মাওলানা সাইফুল ইসলাম ইয়াহইয়া, মহানগর সহ-সভাপতি মাওলানা ডা. মোস্তফা আজাদ, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, সুনামগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন খান, হবিবপুর আশিঘর মাদ্রাসার সাবেক মুহতামিম আব্দুল মোমিন জাহানপুরী, হাফিজ মাওলানা বুরহান উদ্দীন এবং মদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসার সাবেক শিক্ষার্থী হাফিজ হেলাল আহমদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কয়ছর এম আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি ও জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাস্টার।

আলোচনা পর্ব শেষে মদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসার ১০ জন মেধাবী শিক্ষার্থীর মাথায় পাগড়ী পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি। একই সঙ্গে হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা