সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজকে সেরা করতে চাই: সৈয়দ শাফকাত আহমেদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৭ AM

সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজকে সেরা করতে চাই: সৈয়দ শাফকাত আহমেদ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০১/২০২৬ ০২:৪৬:১৬ PM

সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজকে সেরা করতে চাই: সৈয়দ শাফকাত আহমেদ


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজকে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি ও সায়হাম নীট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ।

তিনি বলেছেন, সময়োপযোগী ও সুপরিকল্পিত কর্মপরিকল্পনার মাধ্যমে কলেজটির শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং একটি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ শাফকাত আহমেদ বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলতে কার্যকর ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।

তিনি আশ্বাস দিয়ে বলেন, কলেজে নিয়মিত শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রম আয়োজন করা হবে, যাতে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটে।

তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পরপরই তিনি শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন এবং কলেজের বিদ্যমান সমস্যা, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সম্পর্কে অবগত হয়েছেন। পর্যায়ক্রমে এসব সমস্যার বাস্তবসম্মত ও টেকসই সমাধান করা হবে।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আর্থিক কারণে কোনো শিক্ষার্থী যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।

একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে সঠিকভাবে এগিয়ে নিতে হলে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সমন্বয়, সহযোগিতা ও আস্থার পরিবেশ থাকা অত্যন্ত জরুরি— এ মন্তব্য করে সৈয়দ শাফকাত আহমেদ জানান, সবাইকে সঙ্গে নিয়েই তিনি কলেজের সার্বিক উন্নয়নে কাজ করতে চান। শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনের ওপরও গুরুত্ব দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ টেনে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সৈয়দ মো. ফয়সল প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলেন, তিনি একজন সৎ, যোগ্য ও প্রতিশ্রুতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব। জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে মাধবপুর ও চুনারুঘাটবাসীর সার্বিক কল্যাণ নিশ্চিত হবে বলে আমি আশাবাদী। এ জন্য সবার সহযোগিতা ও সমর্থন কামনা করছি।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ জাহির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, অধ্যাপক মঈন উদ্দিন, মাধবপুর পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, পৌর সেক্রেটারি আলা উদ্দিন আল রনি ও কলেজের গভর্নিং বডির সদস্য ফিরোজ। বক্তারা কলেজের সার্বিক উন্নয়নে নতুন গভর্নিং বডির উদ্যোগকে স্বাগত জানান এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পিঠা উৎসব উপলক্ষে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। গ্রামীণ ঐতিহ্যের নানা রকম পিঠার আয়োজন অনুষ্ঠানকে বাড়তি আনন্দে ভরিয়ে তোলে। 

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে