চো*র সন্দেহে গ*ণপিটুনিতে যুবক নি হ ত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

চো*র সন্দেহে গ*ণপিটুনিতে যুবক নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০১/২০২৬ ০৫:১৭:১৪ অপরাহ্ন

চো*র সন্দেহে গ*ণপিটুনিতে যুবক নি হ ত

সংগৃহীত


পাবনার সুজানগরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ।

নিহত মাসুদ রানা নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামের আব্দুল মতিন শেখের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রী ও ভ্যানচালক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে সাগরসহ দুই তিনজন তাঁতিবন্ধ স্টেশন এলাকার সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। তারা গরু চোর হবে—এই সন্দেহে স্থানীয়রা চিৎকার চেঁচামেচি করলে এলাকার লোকজন জড়ো হয়। এসময় একজনকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার পুরো শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে দুপুর ১২টার দিকে এসে মরদেহ উদ্ধার করে।

‎সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি—গরু চুরি করতে এসে গণপিটুতে নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’তিনি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী