ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে আলেমদের নিয়ে গণভোট বিষয়ক এক বিশেষ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় নির্বাচনের প্রস্তুতি ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় আসন্ন নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং স্বচ্ছ ব্যালট প্রক্রিয়ার মাধ্যমে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণভোটের গুরুত্ব অপরিসীম। সাধারণ ভোটারদের সচেতন করতে এবং নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের জটিলতা এড়াতে এই অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে।
এ সময় উপজেলা বিভিন্ন মসজিদের ইমাম সহ ধর্মীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সুধীজনরা নির্বাচনের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সাথে একাত্মতা প্রকাশ করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




