মাধবপুরে মসজিদে ঢুকে ইমামকে মা*রধর
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৯ AM

মাধবপুরে মসজিদে ঢুকে ইমামকে মা*রধর

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০১/২০২৬ ০২:২১:৫৫ PM

মাধবপুরে মসজিদে ঢুকে ইমামকে মা*রধর


হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুরাদপুর গ্রামে নিজের মেয়েকে মারধর করার অভিযোগ তুলে মসজিদে ঢুকে ইমামকে মারধর করেছেন এক ব্যক্তি।

মঙ্গলবার মুরাদপুর জামে মসজিদের ভেতরে ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইমাম মো. আলী আজগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মুরাদপুর গ্রামের ছোবেদ আলীর ছেলে সেলিম মিয়া মঙ্গলবার সকালে হঠাৎ মসজিদে ঢুকে ইমাম আজগর আলী তার মক্তবপড়ুয়া মেয়েকে এক মাস পূর্বে মারধর করেছেন- এমন অভিযোগ তোলেন। এক পর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে ইমাম আলী আজগরের ওপর চড়াও হন সেলিম। তিনি ইমামকে এক্র পর এক চড়-থাপ্পর দিতে থাকেন। এ সময় শিশু শিক্ষার্থীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত ইমাম আজগরকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ ঘটনায় এলাকার মুসল্লিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। মসজিদ কমিটির সভাপতি-সেক্রেটারিসহ সংশ্লিষ্টরা এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ  প্রকাশ করেছেন। 

মসজিদ কমিটির সভাপতি ফিরোজ মিয়া বলেন, এর আগেও কয়েকজন ইমামের সাথে সেলিম মিয়া দুর্ব্যবহার করেছেন। আমরা এর বিচার দাবি করছি।

উপজেলা ইমাম সমিতির নেতৃবৃন্দও এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে সেলিম মিয়ার গ্রেপ্তার দাবি করেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত সেলিম মিয়ার বক্তব্য জানার জন্য কয়েক দফায় চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোর্শেদ খান অভিযোগপ্রাপ্তির কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে