গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধে অবিচল ছিলেন খালেদা জিয়া বি এ ন পি প্রার্থী এসএম ফয়সল
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ PM

গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধে অবিচল ছিলেন খালেদা জিয়া বি এ ন পি প্রার্থী এসএম ফয়সল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০১/২০২৬ ০৬:২৭:৩৯ PM

গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধে অবিচল ছিলেন খালেদা জিয়া বি এ ন পি প্রার্থী এসএম ফয়সল

ছবি:নিজস্ব


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং আলেম-ওলামাদের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল। তিনি বলেন, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন ধর্মপ্রাণ, মানবিক ও মূল্যবোধসম্পন্ন একজন রাষ্ট্রনায়ক, যিনি এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতিকে সম্মান করতেন।বুধবার বিকেলে  মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় মাওলানা নুরুজ্জামানের সভাপতিত্বে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত বেগম খালেদা জিয়ার শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শোকসভায় স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

সৈয়দ মোঃ ফয়সল আরও বলেন, বেগম খালেদা জিয়ার শাসনামলে দেশের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, মাদরাসা ও এতিমখানার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। তিনি আলেমসমাজকে সবসময় সম্মান করতেন এবং রাষ্ট্র পরিচালনায় ইসলামী মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন। ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার ভূমিকা দেশের মানুষ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।শোকসভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু বাধা, নির্যাতন ও ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছেন, তবুও দেশ ও জনগণের স্বার্থে কখনো আপস করেননি। ইসলামী মূল্যবোধ, জাতীয়তাবাদ ও গণতন্ত্র—এই তিনটি ভিত্তির ওপর দাঁড়িয়ে তিনি রাজনীতি করেছেন বলেই এ দেশের সাধারণ মানুষ তাকে আপনজন হিসেবে গ্রহণ করেছে।তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার নেতৃত্ব ও ত্যাগ থেকে শিক্ষা নিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা নুরুজ্জামান বলেন, বেগম খালেদা জিয়া আলেমসমাজের প্রতি যে সম্মান দেখিয়েছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল দৃষ্টান্ত। তিনি ধর্মীয় মূল্যবোধকে কখনো অবহেলা করেননি। আলেমদের মতামতকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করেছেন।শোকসভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়ায় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা