জামালগঞ্জে সরকারি খাস জমি দখ*ল: ভ্রাম্যমাণ আদালতে জরি*মানা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ AM

জামালগঞ্জে সরকারি খাস জমি দখ*ল: ভ্রাম্যমাণ আদালতে জরি*মানা

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০১/২০২৬ ০৮:৫৫:২৬ PM

জামালগঞ্জে সরকারি খাস জমি দখ*ল: ভ্রাম্যমাণ আদালতে জরি*মানা

ছবি: জৈন্তা বার্তা


সুনামগঞ্জের জামালগঞ্জে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অপরাধে ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।‎ 

বুধবার বিকেলে উপজেলার সাচনা বাজারে সরকারি হাট-বাজারে অবৈধ স্থাপনা নির্মাণের অপরাধে পানের আড়ৎদার আব্দুল হান্নানকে ‘হাট বাজার স্থাপন ও ব্যবস্থাপনা আইন, ২০২৩’ অনুযায়ী ৫০ হাজার টাকা এবং একই অপরাধে আল-ভান্ডারী হোটেলের মালিক মতিউর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।‎

এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় শ্যামল ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।‎ 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার ছবির হোসেন, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী সাইফুর রহমান হিমেল এবং যৌথবাহিনির সদস্য। 

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর গনমাধ্যমে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
গোয়াইনঘাটের বারকিপুর স্কুল: নেই সী'মানা প্রাচীর, নি'রাপত্তাহীনতায় শিক্ষক ও শিক্ষার্থীরা