ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অ*ভিযান, জ*রিমানা আদায়
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ AM

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অ*ভিযান, জ*রিমানা আদায়

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ১৫/০১/২০২৬ ০১:০৪:৩৫ PM

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অ*ভিযান, জ*রিমানা আদায়


সুনামগঞ্জের ছাতকে অবৈধভাবে কাঠ পোড়ানো ও চুন তৈরির অভিযোগে পাজু কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টায় সুনামগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে তাঁর সঙ্গে সঙ্গীয় স্টাফ, ছাতক থানার পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত ছিল।

ছাতক উপজেলার তাঁতিকোনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অবস্থিত একটি পাথর তুলে চুন তৈরির কারখানায় (পাজু) অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে এই ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করা হয়। এ সময় সালেহ কমিশনারসহ মোট ৩ জনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বন ও পরিবেশ রক্ষার্থে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশের পর ছাতকে অবৈধ চুনাপাথরের পাজুর বিরুদ্ধে এই অভিযান জোরদার করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
গোয়াইনঘাটের বারকিপুর স্কুল: নেই সী'মানা প্রাচীর, নি'রাপত্তাহীনতায় শিক্ষক ও শিক্ষার্থীরা