র‌্যাব-৯ এর অভি*যানে শায়েস্তাগঞ্জ থেকে ৩০ বোতল ইস*কফ সিরাপ উদ্ধা*র
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ PM

র‌্যাব-৯ এর অভি*যানে শায়েস্তাগঞ্জ থেকে ৩০ বোতল ইস*কফ সিরাপ উদ্ধা*র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০১/২০২৬ ০৮:৩৭:১২ PM

র‌্যাব-৯ এর অভি*যানে শায়েস্তাগঞ্জ থেকে ৩০ বোতল ইস*কফ সিরাপ উদ্ধা*র

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে ৩০ বোতল মাদকদ্রব্য ইসকফ সিরাপ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব জানায়,  র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে জানতে পারে যে, শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর সিএনজি স্ট্যান্ডের পেছনে মাদক কেনাবেচা হচ্ছে।

খবর পেয়ে রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে র‌্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালায়। এ সময় সিএনজি স্ট্যান্ডের পেছনে ড্রেনের পাশে একটি শপিং ব্যাগের ভেতর পরিত্যক্ত অবস্থায় রাখা ৩০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মাদক সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত মাদকদ্রব্য জিডিমূলে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা