হবিগঞ্জে পৃথক অভিযানে ৬২ লাখ টাকার ভা র তী য় কসমেটিকস ও গাঁ জা উদ্ধার
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ PM

হবিগঞ্জে পৃথক অভিযানে ৬২ লাখ টাকার ভা র তী য় কসমেটিকস ও গাঁ জা উদ্ধার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০১/২০২৬ ০৩:২৬:৩২ PM

হবিগঞ্জে পৃথক অভিযানে ৬২ লাখ টাকার ভা র তী য় কসমেটিকস ও গাঁ জা উদ্ধার

সংগৃহিত


হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর পৃথক অভিযানে ট্রাকভর্তি ধানের তুষের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও গাঁজা জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৬২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের ভেতরে ধানের তুষভর্তি বস্তার নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস উদ্ধার করা হয়। পরে তাৎক্ষণিকভাবে এসব অবৈধ কসমেটিকস জব্দ করা হয়।

এদিকে একই দিন রাতে চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসপাড়া রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে ঝোপঝাড়ের মধ্যে লুকানো অবস্থায় মালিকবিহীন ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় কসমেটিকস ও গাঁজার মোট সিজার মূল্য আনুমানিক ৬২ লাখ টাকা। এসব মাদক ও চোরাইপণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চোরাচালানের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে বিজিবি। একই সঙ্গে মাদক ও চোরাচালানবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা কামনা করেছে বাহিনীটি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা