গলায় সুজি আটকে শিশুর মৃ ত্যু
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২০ AM

গলায় সুজি আটকে শিশুর মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০১/২০২৬ ০৪:৫৬:৫৮ PM

গলায় সুজি আটকে শিশুর মৃ ত্যু

প্রতীকী ছবি


চুয়াডাঙ্গার সদর উপজেলার বাটিকা ডাঙ্গায় গলায় সুজি আটকিয়ে আলিফা মুনতাহা (৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বাটিকাডাঙ্গায় গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকাল ১০ টার দিকে আলিফা মুনতাহার মা তাকে সুজি খাওয়াচ্ছিলেন। এ সময় গলায় সুজি আটকে অসুস্থ হয়ে পড়ে আলিফা। পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক