শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালো বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউ,কে
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৮ AM

শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালো বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউ,কে

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০১/২০২৬ ০৪:১০:০৪ PM

শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালো বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউ,কে

নিজস্ব


শীতের মৌসুম অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক সংগঠন "বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউ,কে"। সংগঠনটি প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে।শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১ টায় বড়লেখা উপজেলার বর্নী ইউনিয়নের সৎপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় ২শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল দিয়েছে।

এলাকার বিশিষ্ঠ প্রবিন মুরব্বি হাজী গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও ফ্রেডস ক্লাব ইউ,কে'র বাংলাদেশ প্রতিনিধি শিক্ষক মোহাম্মদ বদরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টিত বিতরণী সভায় বক্তব্য রাখেন পাবলিক ওয়েল ফেয়ার 'র এডিটর জামিল হোসাইন, বড়লেখা ফেন্ডস ক্লাব ইউ,কে'র প্রসাশনিক সদস্য আলীম উদ্দিন, বাংলাদেশ প্রতিনিধি-মোহাম্মদিয়া মাদ্রাসার সহকারি অধ্যাপক তারেক আহমদ,প্রতিনিধি কামরুল ইসলাম প্রমূখ।অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন মজিদ থেকে তেলাওয়াত করেন মুতিউর রহমান। ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা মানবসেবায় যুক্ত হয়েছেন। ভবিষ্যতেও নিজেদের সামর্থ্য অনুযায়ী সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। স্থানীয়ভাবে একটি স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ফ্রেন্ডস ক্লাব ইউ,কে ইতোমধ্যেই মানুষের আস্থা ও সুনাম অর্জন করেছে।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই বড়লেখা ফ্রেন্ডক্লাব ইউ,কে বন্ধুত্ব ও সম্প্রিতী রক্ষার পাশাপাশি মানবিক কাজ করে আসছে। যেমন গৃহহীনদের গৃহ নির্মাণ, মসজিদ মাদরাসায় আর্থিক সহযোগিতা, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ানো, অসুস্থ মানুষের চিকিৎসায় আর্থীক সহযোগিতা, সুপেয় পানির ব্যবস্থা গ্রহণ টিউবওয়েল ও রিং কুয়া প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা, উপজেলা ব্যাপি মসজিদ-মাদ্রাসায় পবিত্র কোরআন মাজিদ বিতরণ,ক্রীড়াঙ্গনে সহযোগিতাসহ সর্বদা সকল মানবিক কাজে অংশগ্রহণ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব