কুমিল্লা-৪ আসনে বি এ ন পি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১৯ AM

কুমিল্লা-৪ আসনে বি এ ন পি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০১/২০২৬ ০৫:৪৮:১২ PM

কুমিল্লা-৪ আসনে বি এ ন পি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল

সংগৃহিত


কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণখেলাপির অভিযোগে আজ শনিবার বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২-এর অডিটোরিয়ামে শুনানি শেষে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে ঋণখেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোয়নপত্র কেন বাতিল করা হবে না, এজন্য ইসিতে আপিল করেছিলেন একই আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। মঞ্জুরুল আহসান মুন্সীও হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র বাতিল চেয়ে আবেদন করেছিলেনম তবে আজ শুনানি শেষে এ আবেদন নামঞ্জুর করেছে ইসি।

এদিকে, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপিই রয়েছেন। তার নাম স্থগিত করে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত।গত বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এ আদেশ দেন। এ অবস্থায় আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই তার। তবে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী বিভূতি তরফদার জানান, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ পুনঃতফসিল করেছেন। ফলে রুল নিষ্পত্তি হলে দ্রুতই তিনি ঋণখেলাপি থেকে মুক্ত হবেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু