ছাতকে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান জনতা মহাবিদ্যালয়, শিক্ষক (কলেজ) রুহুল করিম
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ AM

ছাতকে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান জনতা মহাবিদ্যালয়, শিক্ষক (কলেজ) রুহুল করিম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০১/২০২৬ ১১:৩১:৪৩ PM

ছাতকে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান জনতা মহাবিদ্যালয়, শিক্ষক (কলেজ) রুহুল করিম

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের ছাতক উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছেন প্রভাষক রুহুল করিম শিবলু। তিনি উপজেলার জনতা মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক।

জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত মূল্যায়নে শিক্ষাদানে নিষ্ঠা, শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ, পাঠদানের মান উন্নয়নসহ সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ প্রভাষক রুহুল করিম শিবলু উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
অপরদিকে, ছাতক উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে জনতা মহাবিদ্যালয়। দক্ষিণ ছাতকের মঈনপুরে অবস্থিত শিক্ষার এ বাতিঘর দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে।
এদিকে, জনতা মহাবিদ্যালয় ও প্রভাষক রুহুল করিম শিবলু উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার লোকজন আনন্দিত। এ সাফল্যে অনেকেই সামাজিক মাধ্যমসহ নানাভাবে অভিনন্দন জানাচ্ছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে
বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’