আজমিরীগঞ্জে জামায়াত নেতাসহ আ*টক ২
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ PM

আজমিরীগঞ্জে জামায়াত নেতাসহ আ*টক ২

আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০১/২০২৬ ০১:১৮:৪২ PM

আজমিরীগঞ্জে জামায়াত নেতাসহ আ*টক ২


হবিগঞ্জের আজমিরীগঞ্জে যৌথবাহিনীর বিশেষ অভিযানে জামায়াতে ইসলামের সাবেক এক রুকনসহ দুইজনকে আটক করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) ভোররাতে উপজেলার জলসুখা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- জলসুখা গ্রামের শঙ্খ মহল এলাকার মো. আওলাদ হোসেনের ছেলে জামায়াতে ইসলামীর সাবেক রুকন রেজাউল করিম এবং একই এলাকার কামরুল মিয়ার ছেলে সাইদুর মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, আটক রেজাউল করিম ও সাইদুর মিয়া একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। শনিবার ভোর রাতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে জলসুখা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজমিরীগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাসির উদ্দিন জানান, ডা. রেজাউল করিম একসময় রুকন সদস্য ছিল। বিগত উপজেলা নির্বাচনে দলের বাইরে গিয়ে নির্বাচন করায় তাকে বহিষ্কার করা হয়। গত বছরের ৫ আগস্টের পর দলের কার্যক্রমের সাথে যোগাযোগ বজায় রাখছেন তিনি। তবে বর্তমানে তার দলীয় কোনো পদ নেই।

আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে একটি হত্যা মামলার পরোয়ানা ছিল।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা