সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুজ্জামান কামরুল
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ AM

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুজ্জামান কামরুল

প্রকাশিত: ১৮/০১/২০২৬ ০৮:৪১:২৪ PM

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুজ্জামান কামরুল

ছবি:সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে জাতীয় সংসদ আসন নম্বর ২২৪ সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কামরুজ্জামান কামরুল।

ধানের শীষ প্রতীকে তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়ে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দলীয় প্যাডে চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কামরুজ্জামান কামরুল নিজেই।

তিনি জানান, রোববার (১৮ জানুয়ারি) বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত দলীয় প্যাডে ওই চিঠি ইস্যু করা হয়।

সুনামগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে প্রেরিত চিঠিতে পূর্বসূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে- (১) ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখের বিএনপির পত্র এবং (২) ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখের বিএনপির পত্র।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৬(২) অনুচ্ছেদের বিধান অনুযায়ী জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য নির্ধারিত ছকে বর্ণিত প্রার্থী কামরুজ্জামান কামরুলকে সুনামগঞ্জ-১ আসনে চূড়ান্ত মনোনয়ন প্রদান করে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে কামরুজ্জামান কামরুল বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে ধানের শীষ প্রতীকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে এবং বিষয়টি আনুষ্ঠানিকভাবে জেলা রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ