ভোটের লড়াইয়ে থাকছেন ব্যারিস্টার আনোয়ার
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ AM

ভোটের লড়াইয়ে থাকছেন ব্যারিস্টার আনোয়ার

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০১/২০২৬ ১০:৪২:২৯ PM

ভোটের লড়াইয়ে থাকছেন ব্যারিস্টার আনোয়ার

ছবি:সংগৃহীত


দ্বৈত নাগরিকত্বের অভিযোগ থেকে রেহাই পেয়েছেন সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন। রবিবার (১৮ জানুয়ারি)  বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমেদের দায়েরকৃত দ্বৈত নাগরিকত্বের আপিলের বিরুদ্ধে আদেশে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। 

এর আগে স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদের দায়েরকৃত দ্বৈত নাগরিকত্বের অভিযোগ খারিজ করা হয়। ফলে নির্বাচন করতে তাঁর আর কোন বাধা রইল না। 

প্রথমে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন ও বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর আহমেদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে নির্বাচন কমিশনে আপিল করেন। দুইটি আপিল খারিজ হয়ে গেছে। ফলে বিএনপি মনোনীত প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কয়ছর আহমেদ ও যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন ভোটের লড়াইয়ে থাকছেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক