সাবেক স্বাস্থ্যমন্ত্রীর দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৬ AM

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৬ ০৬:১১:৪৭ PM

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সংগৃহিত


দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ আদালত দুদকের আবেদনের শুনানি শেষে এ নির্দেশ দেন।

দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা মাহাথীর মুহাম্মদ সামী আদালতকে জানান, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের বাবার সহযোগিতায় দেশত্যাগের চেষ্টা করছেন, যা চলমান অনুসন্ধান কার্যক্রমকে ব্যাহত করতে পারে।

বিদেশ গমনে নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন সাদিয়া মালেক ও সিনথিয়া মালেক ওরফে সিনথিয়া আকমল। আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিষেধাজ্ঞা বাস্তবায়নের নির্দেশ দেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক